Posts

Showing posts from June, 2021

ভালো থেকো ইস্কুল বাড়ি..

Image
১৩ বছরের সম্পর্কের অবসান। এখন পুরোটাই স্মৃতি। ছেলেবেলায় কাঁদতে কাঁদতে যে অজানা বাড়িটায় বাবা প্রথম ছেড়ে দিয়ে গিয়েছিল। সমস্ত ভয় কাটিয়ে সেই বাড়িটাই হয়ে উঠেছিল সবথেকে প্রিয়। এই স্কুলবাড়ি টা হয়তো আর কোনদিন বন্ধু পাতিয়ে দেবে না । স্কুলের উঠোনটা হাতছানি দিয়ে বলবে আর কি দেখা হবে না টিফিন বেলায় , খেলার ক্লাসে কিংবা সরস্বতী পুজোয়। ক্লাসের বেঞ্চগুলোর আজ বড্ড মন খারাপ। হয়তো প্রার্থনা সঙ্গীতের গানটায় থেমে যাবে সুর। ক্লাসরুম,বেঞ্চ, স্কুলের উঠোন, বন্ধুত্ব, রেষারেষি, ফুটবল, হারানো আঙিনা, হারানো সময় ,স্মৃতির বায়োস্কোপে চোখ রেখে মনে পড়ে যায় স্কুল বাড়িটার কথা। চক ডাস্টার, অঙ্কের ক্লাস, বাংলা ক্লাস ,শিক্ষক শিক্ষিকা, রবীন্দ্রজয়ন্তী  শিক্ষক দিবস, রিহার্সাল , বড়ো খবর, মনের দৃষ্টিকোণ, সং বর্তিকা র জন্য আমাদের একসাথে কাজ করা ,ক্রীড়ানুষ্ঠান ,এক্সকার্শন আরো কত কি! হাজার স্মৃতির ভিড়ে চেনা মুখ গুলো হারিয়ে যাবে। কিছু পরিচিত শিক্ষক শিক্ষিকা, বন্ধুত্ব, পাগলামি সব শেষ। স্কুলের ঘরগুলোতে থাকবে না আর কোনো অধিকার , স্কুল ইউনিফর্ম টা পড়ে থাকবে একলা । হয়তো আর কোনোদিন সুতপা ম্যাম বা সম্পূর্...