হুদুর দুর্গা
মহিষাসুর হিন্দু পুরাণে বর্ণিত একটি চরিত্র। বিভিন্ন প্রাচীন হিন্দু কাহিনীতে মহিষাসুরকে অপদেবতা হিসাবে বর্ণনা করা হয়েছে। হিন্দু বাঙালিরা যে সময়ে তাদের সবথেকে বড় উৎসব দুর্গাপূজা উদযাপন করেন, সেই সময়েই শোক পালন করে অসুর বংশীয় আদিবাসীরা। তাদের লোককথা অনুযায়ী আর্যদের দেবী দুর্গা এই সময়েই তাদের রাজা মহিষাসুরকে ছলনার মাধ্যমে হত্যা করেছিলেন। রাজাকে হারানোর শোক হাজার হাজার বছর ধরেও ভুলতে পারেননি আদিবাসী সমাজ। 'অসুর' ভারতের একটি বিশেষ আদিবাসী উপজাতি। পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড আর বিহার এই তিন রাজ্যের সরকারি তপশিলি উপজাতিদের তালিকার একেবারে প্রথম নামটিই হল অসুর। আদিবাসী সমাজ মনে করেন, দুর্গা আসলে তাদের সম্রাট মহিষাসুরের নাম, যেখানে তিনি পরিচিত হুদুর দুর্গা বলে। এই' হুদুর' শব্দের অর্থ হল ঝঞ্জা, বিদ্যুৎ বা বজ্রের ধ্বনি। এক্ষেত্রে মহিষাসুরের প্রভাব আর শক্তি ছিল বজ্রের মতো। আর দুর্গা শব্দটা দুর্গের রক্ষক, অর্থাৎ রাজাই ছিলেন মহিষাসুর বা হুদুর দুর্গা। আদিবাসী সমাজের লোককথা অনুযায়ী, 'রাজা মহিষাসুরের সময়ে নারীদের অত্যন্ত সম্মান দেওয়া হতো'। তাই এরকম একজন রাজা কোনো নারীর সঙ্গে যুদ্ধে লিপ্ত ...